সাতক্ষীরায় বিআরটিএ অফিস থেকে ৩ দালাল আটক

তিন দালালকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছেসাতক্ষীরায় বিআরটিএ অফিস থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তৈরি করে দেওয়ার নামে প্রতারণার সময় তিন দালালকে গ্রেফতার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।

সাজাপ্রাপ্তরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের জিয়াউল হক, একই গ্রামের সাইফুল আলম ও সাতানি গ্রামের আল আমিন সরদার।

দুদক কর্মকর্তা শাওন মিয়া, নীলকমল পাল ও বিজন কুমার সরদার এ অভিযান পরিচালনা করেন।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা এ ঘটনা নিশ্চিত করে জানান, আটক জিয়াউলকে ৩০ দিন এবং অপর দুই জন সাইফুল ও আল-আমিনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।