নিহত দুই শিশু হলো উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শহিদুল ইসলামের চার বছরের ছেলে নাইম ও রহনপুর পৌর এলাকার মাস্টারপাড়া গ্রামের মিজানুর রহমানের পাঁচ বছরের ছেলে সাইয়ুম।
নিহতদের পরিবার ও গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন জানান, নাইম ও সাইয়ুম সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। তারা দুজনেই নানা-নানির বাড়িতে বেড়াতে এসে আজ দুপুরে গোসল করার জন্য পুকুরে নামে। কিন্তু তারা সাঁতার জানতো না এবং পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।