আজ বুধবার (৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার দূরুল হুদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৬), গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকার আব্দুল মাবুদের ছেলে শাহাদাৎ ওরফে নয়ন (৪২) ও একই উপজেলার কয়লাদিয়াড় এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মুমিন (৩৪)।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০৯ সালের ৭ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী নেতা ও একাধিক মামলার পলাতক আসামি সেলিমের জহুরপুর বকরীপাড়ার বাড়িতে অভিযান চালায় র্যাব ও বিজিবি। এ সময় একটি পিস্তল, ৯ রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র্যাব ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলিও চালায় সেলিম। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির আরও দুই সদস্য শাহাদাত ও মমিনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় পরের দিন ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব-৫। পরবর্তীতে ২০১৬ সালের ৩০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম আদালতে তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।