বুধবার (৩ জুলাই) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এই তথ্য জানিয়েছেন।
ওসি জানান, স্থানীয়রা ডোবায় লাশ দেখে থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক মোসলেমের মরদেহ উদ্ধার করা হয়।এই ঘটনায় মোসলেমের স্ত্রী থানায় অমমৃত্যু মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।
মোসলেমের স্ত্রী রোজিনা বেগম বলেন, মঙ্গলবার আছরের পড়ে ওই ডোবায় মাছ ধরার জন্য জাল টানাতে যান তিনি। কিন্তু ফিরে না আসায় আমরা মনে করেছিলাম জাল পেতে সেখান থেকে ভ্যান চালাতে গেছেন। ভ্যান চালিয়ে গভীর রাতে বাড়ি ফিরবে। বুধবার সকালে বাড়ি না ফেরায় ভাতিজি রীপা তার খোঁজে বের হয়ে জাল পাতার ওই ডোবার স্থানে গিয়ে আমার স্বামীর লাশ দেখতে পায়।