দ্বিপক্ষীয় বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জহবিগঞ্জে দুই ব্যক্তির মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের শফিক মিয়ার সঙ্গে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে একই গ্রামের তুলাব আলীর। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মখলেছ মিয়া (৫০), আক্তার মিয়া (১৯), আল আমিন (২০), তুলাব আলী (৫৫)শফিক মিয়া (৩০)আঙ্গুলা বেগম (৫০), মাফিয়া বেগম (৫০)সহ ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।