ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ওষুধ আইন ১৯৪০ ধারা মোতাবেক কুষ্টিয়া সদর হাসপাতাল এলাকার কোহিমা ফার্মেসিকে ৩০ হাজার, রাসেল ফার্মেসিকে ২০ হাজার, মেরিন ফার্মেসিকে ৩০ হাজার ও ন্যাশনাল ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসব ফার্মেসি থেকে উদ্ধার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ওয়াহিদুর রহমান ও র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।