বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, উত্তরবঙ্গগামী একটি মিনি ট্রাক অপর একটি জ্যাক ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্যাক ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও তিনজন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।