ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।
ভারতীয় বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল থেকে ঢাকার বিজিবি হেডকোয়ার্টার পিলখানায় যাবে। সেখানে যাত্রা বিরতি করে পরে চট্রগ্রাম বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হবেন তারা। ওই ট্রেনিং সেন্টারে বিজিবি-বিএসএফ দশ দিনের জন্য যৌথভাবে বর্ডার হ্যান্ডেলিং অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট কোর্সে অংশ নেবেন। কোর্স শেষে আগামী ১৮ জুলাই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যাবেন।