পটুয়াখালীতে ট্রাক উল্টে শ্রমিক নিহত

পটুয়াখালীর দুমকিতে ট্রাক উল্টে সাইদুল উদ্দিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুলের বাড়ি ঢাকার সাভারে। তার বাবার নাম মো. হোসেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শনিবার সকালে পটুয়াখালী থেকে ট্রাকে ভেকু মেশিন নিয়ে ভেকুর চালকের সহকারী দুমকি উপজেলার মুরাদিয়া এলাকায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে দুমকির বটতলা এলাকায় পৌঁছলে  ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় সাইদুল ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ উদ্ধার করে।