কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) বেলা ২টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল একই উপজেলার সাড়বাড়ীয়া গোরস্থানপাড়া এলাকার সাদেক আলীর ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খবির উদ্দিন জানান, দুপুরে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় প্রাইভেট পড়িয়ে মোটরসাইকেল যোগে উজ্জ্বল নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোনও অভিযোগ না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।