পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টবোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের শুকানপুখুরীতে রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে প্রিয়তোষ বর্মন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার বাড়ি বোদার সাকোয়া ইউনিয়নের গোবিন্দগুরু এলাকায়। তিনি ওই এলাকার অজামিল বর্মনের ছেলে এবং সাকোয়া ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়তোষ বিয়ের দাওয়াত খেতে খালার বাড়ি শুকানপুখুরী গ্রামে যান। সন্ধ্যায় পা পিছলে মাটিতে পড়ে জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।