শৈলকুপায় বসতঘর থেকে ৩২টি গোখরার বাচ্চা উদ্ধার

মাটি খুঁড়ে পাওয়া গোখরার বাচ্চা ও ডিমঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের কৃষক সাদেক শেখের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

ওই কৃষকের ছেলে হালিম বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোসা দেখা যায়। রবিবার সাপুড়ে ডেকে ঘর খোঁড়া শুরু করা হয়। একপর্যায়ে ঘরের কোনা থেকে সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়।

স্থানীয় সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, ‘ঘরের মাটি খুঁড়ে বাচ্চা ও ডিম উদ্ধার করা হলেও মা গোখরাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’