কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গার ১০ বছর কারাদণ্ড

আদালতকক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় রহমত উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টারদিকে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার এলাকার জলিল আহমদের ছেলে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ২০১৬ সালে টেকনাফ সদরের নাফ নদীর মোহনা থেকে রহমত উল্লাহকে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ (খ) ধারামতে বিচারক  এ রায় দেন।