ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

98391d3444b8417835c71a447809bf74-5bfe038a3d3dc

জামালপুর সদর উপজেলার দিগপাইত ও জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুলাই) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জামালপুরের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম।

মো.নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

এসময় দিগপাইত বাজার থেকে জামতলী বাজার পযর্ন্ত রাস্তার  দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক কাঁচা পাকা স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করা হয়। উদ্ধার সরকারি সম্পত্তির মূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম।