দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
দিনাজপুর সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, সবুজ ইসলাম নামে এক ঠিকাদার রেজাউল করিম সরকারের কাছে সরকারি পুকুর খননের বিল পরিশোধের জন্য যান। পুকুর খননের বিল হয়েছে ৩২ লাখ টাকা। ঠিকাদার সবুজ ইসলামের ৩২ লাখ টাকা বিল পরিশোধের জন্য মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। আজ মঙ্গলবার দুপুরে সেই ৫ লাখ টাকার কিছু অংশ ২০ হাজার টাকা দিতে মৎস্য কার্যালয়ে আসেন সবুজ। এ সময় মৎস্য কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।