আটক মুজিব সুয়াবিল টেক এলাকার হযরত আবদুল মালেক শাহ (রহ.) মাদ্রাসা ও এতিমখানার পরিচালক।
শেখ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুজিবুল হক দুই-তিন দিন আগে তার ফেসবুকে ছেলে ধরার নিয়ে গুজব প্রচার করছিলেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এখন তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণ না দিতে পারলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’