আটককৃতরা হলো, হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) ও জুবাইরের ছেলে নুর কামাল (২০)। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
নয়াপাড়া বিজিবির বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, স্থানীয়দের সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।। তাদের ক্যাম্পে আনা হয়েছে। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।