পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (৬ জুলাই) বিকালে কেরাম খেলাকে কেন্দ্র করে হাজীপুর গ্রামের পূর্বপাড়ার আবেদের সঙ্গে পশ্চিম পাড়ার শরিফ মিয়ার হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে উভয়পক্ষ সালিশে বসে। সালিশে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।