টাঙ্গাইলের দেলদুয়ারে হাত-মুখ বাঁধা অবস্থায় শফিকুল ইসলাম (৪০) নামের এক দফতরির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার সুবর্ণতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শফিকুল ওই এলাকার ইনছান আলীর ছেলে। তিনি ওই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত ছিলেন।
ওসি সাইদুল হক ভূইয়া বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’