নিহত খোকন দত্ত আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের বাসিন্দা মনরঞ্জন দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই হোটেলে ওয়ার্ড বয়ের কাজ করতেন।
পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বাংলা ট্রিবিউনকে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোকন দত্তের মরদেহ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এগুলো নিরূপন করা হয়নি। তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।’