সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার আসামি মমিন মুন্না (২২)-কে গ্রেফতার করেছে র্যাব। আটক মুন্না উপজেলার জয়পুরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে র্যাব-১২ এর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান।
তিনি জানান, গত ৭ জুন শাহজাদপুরের কিশোরী তার বসত বাড়ির পাশে নদীর ধারে ছাগল চড়াতে যায়। প্রতিবেশী মুন্না তাকে ধর্ষনের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।। কিশোরীর বাবা এই ঘটনায় শাহজাদপুর থানায় মামলা করেন।
রবিবার রাতে গাজীপুর কোনাবাড়ীর সুইডেন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব। শাহজাদপুর থানায় তাকে বিকালে হস্তান্তর করা হয়।