দণ্ডপ্রাপ্তরা হলো মোস্তাক সরদার (৪০) ও খোকন সরদার (৩৩)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হিলির মুহাড়াপাড়া গ্রামের মোস্তাক হোসেন তার মাদকসেবী দুই সন্তানকে নিয়ে অতিষ্ঠ ছিলেন। প্রতিদিন তাদের ইয়াবা ও হেরোইনের নেশার জন্য আড়াই থেকে তিন হাজার টাকা করে লাগতো। নেশার টাকা না পেলে দুই সন্তান তাদের মা-বাবার ওপর চড়াও হতো। বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে নেশা করতো। অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই দুই সন্তানকে থানায় সোপর্দ করেন বাবা। পরে আমরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করি।’