কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীরে ৬৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদকেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অভিযানে আরও ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে গত ছয় মাসে উচ্ছেদ অভিযানে মোট ৪ হাজার ৭৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ফতুল্লা ডিপো থেকে শুরু করে এনায়েতনগর, ধর্মগঞ্জ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫০তম কর্মদিবসে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে একতলা ভবন ১১টি,দোতলা ভবন তিনটি, আধাপাকা ভবন ১৫টি, বাউন্ডারি ওয়াল আটটি ও টিনের ঘর ২৯টি।
উচ্ছেদ অভিযানে সরকারি দুই একর জায়গা অবমুক্ত করা হয়। এছাড়া উচ্ছেদ করা কিছু মালামাল নিলামে বিক্রি করে ১৭ লাখ ৪০ হাজার টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।