বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী এলাকায় কেন্দ্রীয় মহাশশ্মানের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে প্রায় ৩০ শতাংশ জমির ওপর মোল্লাহাট উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় এই মহাশশ্মনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এতে আর্থিক সহায়তা করছেন শেখ হেলাল উদ্দিন এমপি।
মোল্লাহাট উপজেলা কেন্দ্রীয় মহাশশ্মন পরিচালনা কমিটির সভাপতি সনজিৎ কুমার শীলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কেন্দ্রীয় মহাশশ্মানের উদ্যোক্তা প্রভাষক সোহেল রানা মাসুম, মহাশশ্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিঠু মন্ডল, সন্দীপ বিশ্বাস, বাসুদেব বিশ্বাস প্রমুখ।