রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পোড়া তেল ও নিষিদ্ধ রঙ ব্যবহার করার দায়ে ২টি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি ও রায়পুরে এ অভিযান পরিচালিত হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে অস্বাস্থ্যকর পোড়া তেল দিয়ে ব্যবহার করার দায়ে আমেনা বেকারিকে ৪৩ ধারায় ৫ হাজার ও বিস্কুটে নিষিদ্ধ রঙ ব্যবহার করার দায়ে বন্যা ফুড প্রডাক্টসকে ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।