নীলফামারীর ডিমলায় পাজমিতে জমে থাকা পানিতে পড়ে মনোমিতা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলা সদরের শিবমন্দির পাড়ার মনোরঞ্জন ভূইমালির মেয়ে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারিক সূত্রে জানা যায়, মনোমিতা প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গেলে জমিতে বৃষ্টির জমে থাকা পানিতে মুখ থুবড়ে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত ডিমলা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান রাশেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।