গ্রেফতারকৃতরা হলো, আবু সাইদ ওরফে নয়ন, আহসানুল কবার ওরফে মিঠু, মনিরুল ইসলাম জুয়েল, বায়োজিদ হোসেন, আব্দুল মান্নান ও আবুল হাসান ওরফে রুবেল। মনিরুল ইসলাম জুয়েল ছাড়া সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মনিরুল ইসলাম জুয়েলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরানাবনা এলাকায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘তাদের কাছে নগদ ৮ লাখ ৩০ হাজার টাকা ও ৭ হাজার ডলার ছিল। কিন্তু ডলারগুলোর কোন বৈধতা ছিল না। এসব ডলারের কোনও কাগজপত্র দেখাতে পারেননি তারা। এছাড়া নগদ টাকা সঙ্গে রাখার কারণও তারা জানাতে পারেননি। ডলার ইনডোর্সমেন্ট কাগজ ও ভিসার কাগজপত্রও তাদের কাছে ছিল না।’
জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলীর নগরীর উপশহর এলাকার ১৭১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে নগদ অর্থ ও একটি পিস্তলসহ মোট সাতজনকে আটক করে পুলিশ। পরে লাইসেন্স থাকায় অস্ত্রসহ আব্দুল মালেক নামে একজনকে ছেড়ে দেয় পুলিশ।