জলবায়ু ঝুঁকি কমাতে পরিবেশ দূষণ রোধের দাবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর দাবিতে র‌্যালিখরা, বজ্রপাত, ঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও কুয়াশাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু ঝুঁকি কমানোর জন্য বৃক্ষরোপন ও পরিবেশ দূষণ রোধ করার দাবি জানান।
শনিবার (২৭ জুলাই) সকালে শহরের উপজেলা মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। স্ট্রেংদেনিং পিপল’স অ্যাকশন অন ক্লাইমেট রিক্স রিডাকশন অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এ কর্মসূচির আয়োজন করে।
পরে স্থানীয় পদ্মা সমাজ কল্যাণ সংস্থা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিআরসির সভাপতি শরিফুল ইসলাম, এনসিআরবির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি শরিফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।