হিলিতে ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেফতার

ওয়ারেন্টভুক্ত আটক ব্যক্তিরাদিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১১ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আলমগীর হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৭), সানি হাসান (২০), হারুন মিয়া (৩৫), হারেজ উদ্দিন (৩৭), আবু তাহের (২৯), নজমাল হোসেন (৩৪), রুস্তম আলী (৩৯), মামুনুর রশীদ (৩৭), মাহফুজার রহমান (৩৮), মুরাদ হোসেন (৪০)। সকলেই হিলির বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক। সকলেই মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।