নীলফামারীর ডোমারে চিলাহাটি হতে খুলনাগামী রূপসা ট্রেন থেকে পড়ে গিয়ে লিয়াম ইসলাম নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত লিয়াম ডোমার পৌরসভার ধনীপাড়া গ্রামের আব্দুল মাতিমের ছেলে ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় চিলাহাটি হতে ডোমার আসার পথে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা লিয়াম মির্জাগঞ্জ এলাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, সৈয়দপুর জিআরপি থানার সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।