টাঙ্গাইলে বাসে তল্লাশি, ফেনসিডিলসহ আটক ৩

ফেনসিডিলসহ আটক তিন চোরাকারবারি মির্জাপুরের দেওহাটা ব্রিজের সামনে রবিবার (২৮ জুলাই) রাতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০২ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার (২৯ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর পোরশা উপজেলার বিপ্রভাগ গ্রামের মৃত মানিক চানের ছেলে আবুল হোসেন (৩০), একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে কাউসার (২৩) ও রমজান আলীর ছেলে মামুন (১৯)।
ওসি সায়েদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তারা যাত্রী সেজে ওই বাসটিতে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো।