এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ চালানোর যে প্রচেষ্টা, এটা বিএনপির সমস্যা নয়, এটা বাংলাদেশের মানুষের সমস্যা।’
তিনি সোমবার (২৯ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি তারিক আবু আলা চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি মো. হায়দার আলীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।