সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় নওগাঁয় ১৬ বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি ২০১৯ শিক্ষাবর্ষে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম।
খাদ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সমাজে নানা অনিয়ম দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সঠিকভাবে গড়ে তুলতে সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো বিবেচনা করে শিক্ষা বিতরণের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি’র ৪০ জন, জেএসসি’র ৫৪ জন এবং পিইসি পরীক্ষা’র ৪০ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।