নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু



বিদ্যুৎস্পৃষ্ট

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজুল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রহমান এ তথ্য জানান।
নিহত শিশু পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের ভ্যানচালক আব্দুর রশীদের ছেলে।
ওসি শাহীনূর রহমান বলেন, ‘আব্দুর রশীদ সন্ধ্যায় ভ্যানের ব্যাটারি চার্জ করতে বাড়ির বারান্দায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। কোনও এক সময় সবার অজান্তে শিশু মিনহাজুল সেই ভ্যানের কাছে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে ঘটনা জানতে পারে পরিবারের লোকজন। এ ঘটনায় পোরশা থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ’