মেহেরপুরে ডেঙ্গু রোগী শনাক্ত

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আম্বিয়া খাতুনমেহেরপুরের গাংনীতে আম্বিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর ডেঙ্গু শনাক্ত হয়েছে। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনিই প্রথম জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী। বুধবার (৩১ জুলাই) গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানান।

ডা. মাহবুবুর রহমান জানান, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার আম্বিয়া খাতুনের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ায় হাসপাতালে পাঠিয়েছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। তবে সকালের দিকে তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তবে বর্তমানে তার শরীরের অবস্থা ভালো রয়েছে। রক্তের প্লাটিলেটের অবস্থাও স্বাভাবিক রয়েছে।