গ্রেফতার স্কুল প্রহরীর নাম দীপক দে (৪০)। দীপক ডবলমুরিং থানাধীন পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তিনি নগরীর ফইল্লাতলী এলাকার ননীগোপাল দে’র ছেলে।
সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে প্রাক প্রাথমিক শ্রেণির কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে আসলে তাদের একজনের শ্লীলতাহানি করে দীপক। এ ঘটনায় সকালে অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ করেন। পরে থানায় অভিযোগ করলে রাতে সোয়া ৮টার দিকে বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিভাবকরা জানিয়েছেন ঘটনার পর তারা দীপককে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে সে কৌশলে পালিয়ে যায়।’