ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৪০ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি জানান, তারা অনেকেই শঙ্কামুক্ত। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেছেন তিনি।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়াকে মশামুক্ত রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের প্রেসক্লাব, হাসপাতাল রোড, কুমারশীল মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। সবাই শঙ্কামুক্ত মুক্ত আছে। গতকাল একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।