নিহত মাজিদা বেগম জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল মজিদ গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিদ্যুতায়িত হয়ে মাজিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, দুই সন্তানের মা মাজিদা বেগম শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তিনি খুন্তি দিয়ে রাইচ কুকারের ভেতর নাড়াচাড়া করছিলেন। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। প্রতিবেশীরা জানতে পেরে তার মরদেহ উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, তিনি বিষয়টি শুনেছেন।