মিলন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের জব্বার মল্লিকের ছেলে। এলাকাবাসী জানান, উপজেলার সমতা বাজারের ব্যবসায়ী সুজনের দোকান থেকে পণ্য কিনতে ৫শ’টাকার নোট দেন মিলন। ৫শ’টাকার নোটটি চেক করলে সেটি নকল শনাক্ত করেন দোকান মালিক। দোকান মালিক সুজন জাল নোট পাল্টে দেওয়ার কথা বললে মিলন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে গণধোলাই দেয়। মিলনের কাছ থেকে ৫শ’ টাকার ১৭টি জাল নোট উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, জাল টাকার নোটসহ আটককৃত মিলনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। বিচারক জাল নোট ব্যবসায়ীকে কারাগারে পাঠান।