নিহত নাজির বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্টি এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে।
ওসি জানান, গত ৩০ জুলাই বিকাল ৫টায় নাজির নারায়ণগঞ্জ থেকে কাজ শেষে নৌকাযোগে বন্দর ১ নম্বর খেয়াঘাটের দিকে রওনা হয়। ওই সময় হঠাৎ বালুবাহী একটি ট্রলার ধাক্কা দিলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতারে তীরে উঠতে পারলেও নাজির গভীর পানিতে তলিয়ে যায়। শনিবার সোনারগাঁ থানা পুলিশ চর কিশোরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।