তিনি জানান, ডেঙ্গু রোগ শনাক্ত করতে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিসে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা করানোর জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিসের প্যাথলজি ল্যাব চালু রাখা হয়েছে। জেলার আশপাশের মানুষ শরীরে জ্বর আসার সঙ্গে সঙ্গে হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্ত করতে পরীক্ষার জন্য আসছেন। এ কারণে মানুষের প্রচণ্ড ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে প্যাথলজি ল্যাবের সামনে।