রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে নীলফামারী উত্তরা ইপিজেডে (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেডের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আজকে এই ইপিজেডে আরও পাঁচ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড। এই ইপিজেডে এখন প্রায় ৪০ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, জেগে থেকে স্বপ্ন দেখাই প্রকৃত স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে, যার দৃষ্টান্ত হলো- উত্তরবঙ্গের মানুষের জন্য নীলফামারী উত্তরা ইউপিজেড।’
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাউদ্দিন ইসলাম, রংপুর বিভাগীয় কর কমিশনার আহসানুল হক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান প্রমুখ।