স্কুলে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে সৃষ্টি আক্তার (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ভ্যান থেকে পড়ে নিহত হয়েছে। ভ্যান থেকে পড়ার পর একটি ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিবার (৪ আগস্ট) সকাল ১০ টার দিকে মোরেলগঞ্জ-তেতুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজজুল ইসলাম বলেন, একটি ভ্যানে করে স্কুলে যাচ্ছিলো সৃষ্টি। এ সময় হাত থেকে ব্যাগ পড়ে যাওয়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান থেকে নিচে পড়ে যায়।

মোরেলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের রসুল হাওলাদারের মেয়ে সৃষ্টি আক্তার স্থানীয় পূর্ব সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। তার বাবা আনসার ব্যাটালিয়নে চাকরি করেন।