ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফরাজ উদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন । তাদের নাম মাহিন (১৮) ও মাহিম (১৯)। তাদের কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মডেল থানার খোলামোড়া ক্যাপ্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান, নিহত ফরাজ উদ্দিন একজন দিনমজুর। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। পরিবার নিয়ে তিনি খোলামোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।