শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টশেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে লাভলু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা কালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

লাভলু মিয়া ওই গ্রামের গোলাম মোস্তফা ওরফে ফকির মোস্তফার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লাভলু মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত শনিবার তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। রবিবার তিনি একটি বৈদ্যুতিক পাখা কিনে বাড়িতে নিয়ে আসেন। নিজ বসতঘরে সেটির সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই লাভলু মিয়া মারা গেছেন।’