এর আগে রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাসুমকে ঢাকার বনানীর কামাল আতার্তুক অ্যাভিনিউয়ের ব্লু ওশান টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলে পুলিশ।
কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দিদারুল আলম মাসুমের অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি। এরপর লালখান বাজার ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দফায় দফায় সংঘাতের কারণে আলোচনায় আসেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন সুদীপ্তের বাবা সদরঘাট থানায় আটজনকে আসামি করে আদালতে মামলা করেন। গত ১২ জুলাই মিজানুর রহমান নামে গ্রেফতার এক আসামির জবানবন্দিতে দিদারুল আলম মাসুমের নাম উঠে আসে।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতা হত্যার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার