রাজশাহীতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতরাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৫০)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আবুল হোসেন নিজ গ্রামের পানবরজে কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘলা ছিল। হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রাঘাতে আবুল হোসেনের দেহ ঝলসে গিয়েছিল। দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।