জাহিদুল ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে জাহিদুল বাড়ির পাশে মশা নিধনের জন্য ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় জঙ্গলের পাশে থাকা পরিত্যক্ত বৈদ্যুতিক খুটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাহিদুল। সেখান থেকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।