হিলিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুদিনাজপুরের হিলিতে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির একপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে হিলি সীমান্তের বড়চড়া এলাকার বিজিবি চেকপোস্টের অদূরে এই দুর্ঘটনা ঘটে। হিলি জিআরপি থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) শাহ আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই নারী বেশ কিছুক্ষণ ধরে রেললাইনের পাশে খেজুর গাছের নিচে বসে ছিলেন। পরে ট্রেন আসলে সামনে ঝাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই  জানান, ওই নারীর মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ট্রেন থেকে পড়ে গিয়েই তিনি মারা গেছেন বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কোনও ওয়ারিশ পাওয়া না গেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।