বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বরগুনা জেলা থেকে আসা ডেঙ্গু রোগী মো. মজিবর রহমান মঞ্জু মোল্লা আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ১টা ৩০মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গুর সঙ্গে মজিবর রহমান মঞ্জু ডায়রিয়ায়ও আক্রান্ত ছিলেন। রাতেই স্বজনরা মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
ডা. বাকির হোসেন জানান, এ নিয়ে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। অপর এক নারীর মৃত্যু হয়েছে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বরিশালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখন সেখানে ২৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছে বলে জানিয়েছেন রোগীরা।